file 00000000bd5071fabac70d86149bd2a2

চিতাই পিঠে ✓ বিশ্বনাথ সাহা

Spread the love

চিতাই পিঠে

 বিশ্বনাথ সাহা

 

কেউ বা বলে ঢুকি পিঠে

কেউ বা চিতাই কহে

মায়ের হাতের সেই পিঠেটা

আজও প্রথা বহে।

 

সহজভাবে যায় তা গড়া

চালগুড়ি আর জলে

গরম জলের সেই গুলানি

সড়া ঝুটোই চলে।

 

ঘুঁটো কাঠের উনুন জ্বলে

বাকীটা কৌশলে

তেল লাগে না লাগে না ঘী

সুস্বাদু তাই চলে।

 

কম খরচে সহজপাচ্য

রসনার তৃপ্তি বাড়ে

জেনে নিলে কৌশলটি তার

সবাই খেতে পারে।

 

পিঠে শিল্প থাক না বজায়

সবার ঘরে ঘরে

মায়ের হাতের পিঠে গড়া

আজও মনে পড়ে।


কবি বিশ্বনাথ সাহা

screenshot 20210408 235704 300x293 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493