গভীর ভালোবাসা
কলমে রূপা দত্ত চৌধুরী
রুমা বৌদি আজ রাত্রে মারা গেল। গত তিনদিন ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে আজ রাতে পরাজয় বরণ করে নিতে বাধ্য হলো রামাপদ ঘোষের ছোট ছেলের সঙ্গে গত চার বছর প্রেম করে বিয়ে হয়েছে মাস ছয় হল। এর মধ্যেই সব শেষ অনেক স্বপ্ন নিয়ে রক্তিম আলোয় নিজেকে মেলে ধরেছিল স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার স্বামীর আদরের বউ হওয়া। কিন্তু সব উলটপালট হয়ে গেল কারণ রুমা বৌদির বাবা মা খুবই গরীব তারা মেয়ের বিয়েতে বিরাট যৌতুক দিতে পারেনি আর তাই নিয়ে যত কটুক কথা শুনতে হতো তাকে।আস্তে আস্তে করে ঝামেলা বেড়েই চলেছিল জানা যায় তিন দিন আগে চূড়ান্ত অশান্তির মধ্যে তার স্বামী শ্বশুর মিলে রুমাবৌদিকে কেরাসিন ঢেলে আগুন দিয়ে দেয়।অসহ্য যন্ত্রণা সহ্য করে রুমাবৌদি মুখ বুজে পড়েছিল পুলিশের বার বার যেরাতেও মুখ খোলেনি, নিজে শেষ হয়ে গিয়ে তার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে দিয়ে গেছিল।মেয়েরা বোধহয় এরকমই হয় যাকে ভালবাসে তাকে তার সবটুকু দিয়েই ভালোবাসে। তাই কথিত আছে নারীর চরিত্র কেউ জানে না দেবতারাও না।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…