গভীরতা
বিশ্বজিত মুখার্জ্জী
গেলে যেতে পারে সে, খামকা রেখো না বেঁধে….
ম্রিয়মাণ গল্পের তুমি ছিলে তার শেষ অনুচ্ছেদে।
নদীর ঢেউয়ে এক পাড় ভেঙে যেমন গড়ে অন্য পাড়…..
তুমিও তার কাছে ছিলে ঠিক তেমনি উপহার।
ব্যঞ্জনার কিছু ফলশ্রুতির আপেক্ষিক তাপ…
বর্ষার হাতটি ধরে সৃষ্টি হয় ঘন নিম্নচাপ!
কোন একদিন বেহিসাবী মন অচানক পথ ভু্লে..
হঠাৎই নৌকা হাজির নদীর স্রোত উপকূলে।
সহযাত্রী সেও হয় খোঁজে মোহনার অভিমুখ…
নৌকা চলে পাল তুলে স্রোতস্বিনীর মন খুব উৎসুক।
হিতাহিত শূন্য বোধ সময়ের অমূল্য দাম…
নদী আর নৌকা বুঝি পরস্পর এক
অধ্যায়ের নাম!
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…