IMG 20240215 WA0001

কবিতা- মুহূর্তরা ✓সুমিতা চৌধুরী

Spread the love

কবিতা- মুহূর্তরা

   ✍️সুমিতা চৌধুরী

মুহূর্তরা মুহূর্তেই দামী,
  মুহূর্ত হারালেই হয়তো হয় বেনামী।
হয়তো ভুলেছিলাম একথা,
 সময়ের ঝরাপাতারা বুঝিয়ে গেলো আপন বার্তায়…
কতো কি হারিয়ে গেছে বুঝি
   এভাবেই সময়ের মুঠো গলে,
তুই আমি চলেছি সরলরেখায়
  কোনো এক বেখেয়ালের ভুলে…
ইচ্ছেরা তবু ডানা ঝাপটায় বারবার,
প্রশ্নেরা চোখের তারায় সাজে,
শুধু নীরব হয়েছে কথারা যা ছিল
 তোর আমার দিনান্তের মাঝে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493