কবিতা: মুখোশের আড়ালে
কলমে : বানীব্রত
মন তোর অভিমান হয়েছে?
কই নাতো, ছিলো হয়তো কখনো
অভিযোগ আছে নিশ্চয়ই
নাতো, ছিল বোধহয় কোনো সময়
ভালোবাসা আছে তাই না?
না -না, সেতো এখন ডাইরির পাতায় বন্দি
তাহলে রাগ?
কার উপর করব সেও তো অবিশ্বাসের খাতায়
বন্ধুত্ব রাখতে চাস না?
বড় ভয় হয় যে,
অবিশ্বাসের খাতা কেন?
বিশ্বাস যে হার মেনেছে মিথ্যের কাছে
তাহলে কি চাস তুই?
কি আর চাইতে পারি
চেনা মুখগুলো যে আজ মুখোশের আড়ালে।।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]