পরিক্ষা

শ্রীধর
খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর।
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চেয়ে,
জীবন চলে নিজের ছন্দে, গতিতে,
আঁকাবাঁকা বন্ধুর পথ পেরিয়ে,
সব বাধা, প্রতিকূলতা’কে জয় করে।
সময় যখন পরীক্ষা নেয় চলমান জীবনের,
মন তখন অসহায়তা অনুভব করে,
অবস্থার পরিবর্তন ঘটিয়ে,
নিরসন চেয়ে চলে, প্রতীক্ষার রাতের।
অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় থেকে,
ইতস্তত ছটফট করে চলে মন,
চিন্তায় স্নায়ুর পারদ বেড়ে চলে,
অবশেষে অবসান মেলে।
————————————-
পরিচিতি :- শ্রীধর
কবি,ছড়াকার,
গল্পকার ও বাচিক শিল্পী।
কলেজ জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথম লেখা প্রকাশ পায় দেওয়াল পত্রিকায়।তারপর থেকে ধীরে ধীরে বিভিন্নম্যাগাজিন,পত্রিকা,
ই-ম্যাগাজিন,সংকলন এ লেখা প্রকাশিত হয়ে চলেছে। আত্মপ্রচার বিমুখ লেখক বর্তমানে অবসর জীবনে বিভিন্ন পত্রিকা ও সংকলনের পরিচালন সমিতির সাথে যুক্ত ও লেখালেখি করে চলেছেন।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা