#আমার_মা
#কবিতা_সামন্ত
নাড়ীর সাথে নাড়ীর টান
সেই তো আমার মা।
নয় মাসে এক আলাদা পৃথিবী
সেই তো আমার মা।
প্রাণ দিয়ে প্রাণ আগলে রাখে
সেই তো আমার মা।
জন্ম দিয়ে নতুন জনম পেয়ে
সেই তো আমার মা।
চাঁদের কাপালে টুক দিয়ে যায়
সেই তো আমার মা।
আঙুল ধরে চলতে শেখায়
সেই তো আমার মা।
পৃথিবীটা যার সীমিত মায়ায়
সেই তো আমার মা।
জীবন ভর রাখে আঁচলের ছায়ায়
সেই তো আমার মা।
রাতভর জেগে থাকতে পারে
সেই তো আমার মা।
ব্যাথায় কাতর হতে পারে যে
সেই তো আমার মা।
********মা********
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।