আফসোস✓ বিশ্বজিত মুখার্জ্জী

Spread the love

#আফসোস

বিশ্বজিত মুখার্জ্জী

IMG 20240502 WA0001

এই তো বেশ ভালো আছি পাথর ডোবা জলে…
আমি কেনো সব পুরুষই এমন করে বলে।

বলার মাঝে ফাঁক থেকে যায় একআধটু বুঝি..
ক্লান্তিকর দুইচোখেতে শান্তি এখন খুঁজি।

শান্তি এখন কোথায় বলো কঠিন ধরাধামে…
আশ্রয় নামক নিছক আবেগ পরকিয়ার খামে!

ছাড়-পত্রে অবৈধ্য লেখা সুখের চোরাগলি…
রাত বিছানায় কামের প্রভাব কেমন করে বলি!

রাত বিছানায় সুখ পুড়ে ছাই অশান্ত দুই দেহ…
ক্ষণিক প্রভাব দুটি মনের পুড়তে থাকে গৃহ।

গৃহ মানে সুখশান্তির স্বপ্ন মেদুর বেড়া..
ঘর বাহিরে পা বাড়ালে আর হয় না ফেরা।

বিষাদ ঘণ আফসোসে শেষ সুখের আশ্রয়স্থল..
কোন্ খানে আর রইলো ভালো পাথর ডোবা জল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp