অভিমানী ✓ বিশ্বনাথ সাহা

Spread the love

অভিমানী✓বিশ্বনাথ সাহা

screenshot 20210408 235704

সময় তোমার একটুখানি
দাও যদি গো অভিমানী।

বলবো কথা নিজের মুখে
শুনলে সে মন ভরবে সুখে।

পিছল পথে চলে বার বার
অকারণে মরিস না আর।

ভেবে চিন্তে পা ফেলা চায়
খুশী থাকার সেই তো উপায়।

ওদের নিয়ে মিছে কলরব
সবাই ভালো বন্ধুরা সব।

সবার দুখে দুখী হলে
সুখী সবার সুখে বলে ।

বন্ধুরা তো পাশে দাঁড়ায়
আছে সবাই মানবতায়।

থেকো না আর গোমড়া মুখে
হও গো সুখী সবার সুখে।

 বিশ্বনাথ সাহা
৭ মাঘ ১৪৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp