সাধারণতন্ত্র দিবস ও কিছু কথা
অভিজিৎ দত্ত (জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ)

২০২৬ সালের সোমবার (26/01/26) ভারতবর্ষের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। আমাদের সকলের অত্যন্ত প্রিয় জন্মভূমি আমাদের ভারতবর্ষ।ইংরেজদের হাতে ১৯০ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল আমাদের প্রিয় দেশ। অনেক লড়াই, সংগ্রাম, আন্দোলন, আত্মত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে।তারপরও ছিল বহু কাজ।দেশকে কিভাবে পরিচালনা করা হবে?কেননা আমাদের দেশের সংবিধান ই তো তখন তৈরি হয় নি।এই অসাধ্য সাধন কাজ সম্পন্ন করার জন্য ভারতের গণপরিষদ দায়িত্ব দিলেন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে।আম্বেদকরের নেতৃত্বে সংবিধান তৈরির জন্য নয় সদস্যের একটি খসড়া কমিটি তৈরি করা হয়। সকলের সম্মিলিত উদ্যোগে প্রায় তিন বছরের প্রচেষ্টায় ভারতবর্ষের সংবিধান তৈরি হয় ১৯৪৯ সালের নভেম্বর মাসে।বছর শেষ হতে যেহেতু আর বেশী দেরী ছিল না আর পরাধীন ভারতবর্ষে ২৬শে জানুয়ারি (১৯২৯)ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হত তাই গণপরিষদ সিদ্ধান্ত নিল ১৯৫০সালের ২৬শে জানুয়ারি দেশের সংবিধান কার্যকারী করা হবে বা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।তাই ঐ দিনটি সমগ্র ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এখন প্রশ্ন দেশ স্বাধীন হওয়া(৭৮বছর) বা সাধারণতন্ত্র (৭৭বছর) হওয়া অনেক বছর হয়ে গেল। আমরা কি আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি?সাধারণতন্ত্রে, সাধারণ মানুষ কেমন আছে? সাধারণ মানুষের ভাল থাকার উপরেই নির্ভর করে দেশের ভাল-মন্দ।আমরা কি দেশকে প্রকৃতই ভালোবাসি? দেশের উন্নয়নের জন্য কি সকলেই সচেষ্ট? স্বাধীনতাসংগ্রামীদের আত্মত্যাগ কি আমরা এখনও স্মরণ করি? নাকি ভোগবাদ, অপসংস্কৃতির সুরায় আমরা আচ্ছন্ন? বেকারত্ব, ধর্মীয় বিদ্বেষ, নারী নিগ্রহ,শোষণ, দুর্নীতি,ক্ষমতার লোভ যেভাবে আমাদের দেশে বেড়েই চলেছে তাতে সকলেই খুব চিন্তিত। প্রশ্ন উঠবেই এইজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? বিবেকের আলোয় সকলে জেগে উঠুন। দেশের উন্নয়নের জন্য সকলে এগিয়ে আসুন। তবেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব।ভারতমাতার জয়।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…