কবিতা——-আমি
কলমে——-শিউলী সরকার

আমি কে?
আমি বিশেষণ সত্তারএক স্বাতন্ত্র্য জীব।
ব্যাক্তিত্বে ভরপুর আমি।
আত্মমর্যাদায় পরিপুষ্ট।
আমি সত্যের সন্ধানী।
আলোর দিশারী।
আমির অঙ্গের দুই রূপ-
দুটি চরিত্রের দুই অভিমুখ।
আমি কখনও অন্তর্মুখী,
একাকীত্ব আর সংযতের অধিকারী।
আমির হৃদয়ে সহমর্মিতার অনুভূতি।
বাক্ স্বাধীনতায় বিশ্বাসী।
স্বল্পত্বে আমি পরিস্ফুট।
জয়ের সূচনায় আবিষ্ট।
আমি কখনও বহির্মুখী
তেজস্বীতায়-সহনশীলতায় ঊর্দ্ধ গগনচুম্বী।
হিমালয়-সমূদ্র-ভূমায়েতে আমির ব্যাপ্তি।
কঠিন মুহূর্তের সংগ্রামী সৈনিক আমি।
স্নেহ কারাগারে আবদ্ধ নয়।
আমি সর্বোত্তম সক্ষম।
কিন্ত আমিত্ব?
আত্মপ্রত্যয় -ব্যাক্তিস্বাতন্ত্র্য।
আমিত্বের অন্তর্নিহিত অনুভূতি আত্মকেন্দ্রিকতা।
নিজস্ব সত্তার গর্বে গৌরাবান্বিত।
শ্রেষ্ঠত্বের আত্মম্ভরিতা।
তথাপি-আমিত্বের অভিমুখ পশ্চাদগামী।
অস্তিত্ব বিলুপ্ত প্রায়।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…