25/04/2023
বিষয় – সাম্যের চেতনায় ঈদ শিরোনাম – ঈদুল ফিতর কলমে – উজ্জ্বল কুন্ডু ২২-০৪-২৩ ফুলের সৌরভে ভুবন দোলে আকাশে চাঁদের হাসি রমজান শেষে ঈদুল ফিতর এলো যে নতুন খুশি। শুভ্র বসনে মিনতি কামনা ঈদগাহে সবাই মিলে নবীর চরণে নামাজ আদায়ে সমবেত দলে দলে। সংসারে সুখ মনের শান্তি ধর্মকে ভর করে ইসলামী পথ সুদূর প্রসারিত সারাটা […]
23/04/2023
“ঈদ মোবারক” ************** হান্নান বিশ্বাস “ঈদ মোবারক” জানাই বন্ধু রোজা হল শেষ, শুভ চিন্তা আসুক মনে কাটুক যত ক্লেশ। ঈদের খুশি দেখব বলে ত্রিশ রাত্রি জাগা, হালাল খাবার হারাম করে আল্লার দোয়া মাগা। অশেষ পূণ্যে রোজা ফরজ ফিতরা-জাকাত দান, আমীর গরীব বিধান মেনে বাড়ায় নিজের মান। পান-আহারে বাধা নিষেধ শুধু সেটা নয় অঙ্গ রোজা […]
23/04/2023
বিক্ষত উঠান পর্ব আব্দুল বাসার খান নিন্দার সব যুক্তিই পোশাক খুলে আসে আমি তাদের দিকে তাকাতে পারি না তারা দুপুরের বাজনা বাজাতে বাজাতে সকালের মুখাগ্নিও করে সন্ধ্যার মুখে তরল উৎসব ঢেলে রাত্রির নিম্নাঙ্গে দহন ফোটায় । জ্যান্ত চিতার অস্মিতা বাতুল সবদিক ধোঁয়াময়, নিজের ভেতর নিজেকে জ্বালিয়ে রাখার বেদনা জোনাকের দেহে ছেড়ে দিই রাত্রি পুড়তে পুড়তে […]
20/04/2023
সব_পুড়ে_যাচ্ছে_ গৌতম_দাশগুপ্ত_ পুড়ছে দেখো, জ্বলছে রোজ, দেশের হেথা হোথা । আমাদের ঘরের মা-বোনেরা, কিংবা দলিত, সংখ্যালঘু। নেই কোনো হেলদোল, এমনটা যেন হবারই কথা! আমরা শান্ত নির্বিকার! পুড়ছে না মানুষই কেবল , পুড়ছে দেশের সংবিধান, পুড়ছে গণতান্ত্রিক মূল্যবোধ, পুড়ছে দেশের বহুত্ববাদ, পুড়ছে দেশের একতা, পুড়ছে দেশের আইন – কানুন, পুড়ছে সম্প্রীতির পরিবেশ , পুড়ছে সাংস্কৃতিক ঐতিহ্য, […]
20/04/2023
শিরোনাম—এস নুতন কলমে—সুতপা দাস তারিখ—১/১/২৩ ——————————————— এস এস নতুন বছর এস অনেক অনেক ভাল নিয়ে ভাল হোক দেশের দশের সবার ৷ ভাল হোক পশু পাখী-সর্বজীবের ভাল হোক, ভাল হোক এ ধরার ৷ জাতি ধর্ম বিদ্বেষে যেন দ্বন্দ না হয় মানুষে মানুষে কর্তৃত্ব আধিপত্বের অহংকারে যেন যুদ্ধ না বাঁধে একে অন্য দেশে চুড়ান্ত মানব ভুলেরই পরিনামে […]
18/04/2023
দহনজ্বালা/ সত্যেন্দ্রনাথ পাইন।২ বৈশাখ ১৪৩০ নতুন বছরে পদার্পণ উপলক্ষে বিচিত্র সংবাদ দহনজ্বালা বর্ষবরণে আস্তরণ বিছানো তাপপ্রবাহ। ছুটি হচ্ছে স্কুল কলেজের সব কিছু মেঘের আনাগোনা স্তব্ধ, তারসাথে যুক্ত হাওয়াহীন আর্দ্রতা আর দুর্নীতির বিষবাষ্প। স্বস্তি নেই কারোর মনে যেন আবগারি দফতরের এক ফরমান জারি কেউ আত্মসমর্পণে রাজি নয় অথচ ভলান্টিয়ার দুষ্কৃতীরা এখনও তীক্ষ্ণতায় ঘিরে ধরেছে প্রকৃতির […]
08/04/2023
মানুষ দূরবর্তী মেঘ গোলাম রসুল এত একা যে গায়ে পরে থাকা পোশাকগুলো ধূসর হয়ে গেছে বৈচিত্র্যহীন একঘেয়ে নৈঃশব্দ্য এর চেয়ে চোখ বন্ধ করে শোনো কোথাও বৃষ্টি হচ্ছে নক্ষত্রদের মেঘ থেকে কোথাও বৃষ্টি পড়ছে ওই বৃষ্টিতে ভিজি গুনে নিই নক্ষত্রদের গাণিতিক সময় তারপর আমাদের সকল প্রার্থনা নৌকার মতো নামিয়ে দেবো ওই বৃষ্টির জলে আর নৌকার পালগুলো […]
03/04/2023
কবিতা: তুমি আছো তাই কবি অশোক কুমার আচার্য্য কোন কবিতা নয় তুমি ছাড়া, তুমি আছো তাই আমি কবি। তোমার সৃষ্টি কর্তা রামকিঙ্কর বেজ না অবনীন্দ্রনাথ জানতে চাই না। তুমি আমার নয়নের মনি, মনের ময়ূরী হৃদয়ের রাণী। তোমা ছাড়া কোন কবিতা হয় না, তুমি আমার স্বপ্ন আমি তোমার কবি।
29/03/2023
কবিতা: মায়া কলমে – চিত্রা মুখার্জি *************** ব্যস্ত শহরে হাজারো মানুষের ভিড়, চারিদিকে আলোর রোশনাই ঝলমল করছে পূর্ণিমার ঢেউ চুইয়ে চুইয়ে পড়ছে তীরে। তারি মাঝে হেঁটে চলেছি আমি শুধু আমি —- আশেপাশে সব অজানা মুখ কাউকে তো চিনি না। ভেসে আসে কানে নিঃসঙ্গ পথিকের ডুকরে ওঠা কান্না। আসলে সবাই আমরা নিঃসঙ্গ, একা। শুধু মায়ার বশেই […]
28/03/2023
ধারাবাহিক পৌরাণিক কাব্য ★কুরুক্ষেত্রে আঠারো দিন★-Feb 23 কাব্যরূপ:–কৃষ্ণপদ ঘোষ। উপস্থাপন– ৩৯ (পূর্ব প্রকাশিতের পর) ।। হ্রদ প্রবেশ পর্বাধ্যায় ।। ৪। দুর্যোধনের হ্রদ প্রবেশ । অবশিষ্ট কুরুসেনা ব্যস্ত পলায়নে। দুর্যোধন অনুরোধে যোগ দিল রণে।। তথাপি সুফল নাহি হইল বিশেষ। পাণ্ডবের আক্রমণে সকলেই শেষ।। নারায়ণী সেনা নাশ, নাশ কুরুগণ। কুরু বংশ ধ্বংস বেঁচে দুর্যোধন।। সাথে তাঁর নাহি […]