Poem: Kichuta Bhrom
(কিছুটা ভ্রম)
**************************
চারিদিকে আমি চেয়ে থাকি
হঠাৎ করে উঁকি দেয় জোনাকি
হয়তো সে আজ ঘর ছাড়া
একলা থাকে, একলা জাগে
শরীর আছে, তাতে প্রাণ নেই
কোনো এক রাতে, তা উড়ে গেছে |
জোনাকির আলোয় পূর্ণিমা খুঁজি
একলা ঘরে, একলা আমি |
রাত বেড়ে যায়, গোপন ইশারায়
করুণ সুর বাজে, মেঘেদের পাড়ায়
মৌটুসী পাখিটা, ডেকে ডেকে ক্লান্ত এখন
গভীর রাতে, বইয়ের ভাঁজে, নায়ক-নায়িকার মিলন |
হাত থেকে পড়ে যাওয়া, কলমটার প্রলাপ
জলের বোতলের সাথে ঠোঁটের আলাপ |
মনে পড়ে যায়, সেই দিনটা-
যেদিন ছিল শুধুই নিঃস্তব্ধতা,
আর ছিলাম আমি আর সে |
তার প্রতিটি ছোঁয়ায় ছিল চাপা কান্নার সাথে বেদনা,
বলতে চেয়েছিল অনেক কথা,
পেল না, সুযোগ সে;
হারিয়ে গেল, ঘুমের ঘোরে, অজানা দেশে |
Poem: Kichuta Bhrom
(কিছুটা ভ্রম)
**************************
চারিদিকে আমি চেয়ে থাকি
হঠাৎ করে উঁকি দেয় জোনাকি
হয়তো সে আজ ঘর ছাড়া
একলা থাকে, একলা জাগে
শরীর আছে, তাতে প্রাণ নেই
কোনো এক রাতে, তা উড়ে গেছে |
জোনাকির আলোয় পূর্ণিমা খুঁজি
একলা ঘরে, একলা আমি |
রাত বেড়ে যায়, গোপন ইশারায়
করুণ সুর বাজে, মেঘেদের পাড়ায়
মৌটুসী পাখিটা, ডেকে ডেকে ক্লান্ত এখন
গভীর রাতে, বইয়ের ভাঁজে, নায়ক-নায়িকার মিলন |
হাত থেকে পড়ে যাওয়া, কলমটার প্রলাপ
জলের বোতলের সাথে ঠোঁটের আলাপ |
মনে পড়ে যায়, সেই দিনটা-
যেদিন ছিল শুধুই নিঃস্তব্ধতা,
আর ছিলাম আমি আর সে |
তার প্রতিটি ছোঁয়ায় ছিল চাপা কান্নার সাথে বেদনা,
বলতে চেয়েছিল অনেক কথা,
পেল না, সুযোগ সে;
হারিয়ে গেল, ঘুমের ঘোরে, অজানা দেশে |
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।