# অনাসৃষ্টি#
হান্নান বিশ্বাস
ঘুরেফিরে উঁকি মারে
ঝিরঝিরে বৃষ্টি,
শরতের স্বাদ কেড়ে
একি! অনাসৃষ্টি।
ফুল-শাখে হাসি মুখে
নব ফুল কুড়ি,
বৃষ্টি তা চায়না তাই
মিছে মারে তুড়ি।
প্যাচ-প্যাচে পথ ঘাট
পাকা ধানে জল,
কৃষকের চোখে আজ
জল টলমল।
কাক ভোরে ডাক মারে
পাখি-দের ছানা,
মাথা গোঁজার ঠাঁই নাই
পেটে নাই দানা।
শরতের অ-সুখ আজ
জলে ভরা আঁখি,
শীতকাল ঘুম ভেঙ্গে
করে ডাকা-ডাকি।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…