14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

ধর্ম- বিজ্ঞান ✓সুবোধ অধিকারী

Spread the love

ধর্ম- বিজ্ঞান

__________

       সুবোধ অধিকারী

 

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

ধর্ম বলে- বিজ্ঞান তোর জ্ঞানের কি বাহার!

কি করে তুই সৃষ্টিকর্তার করিস অস্বীকার?

গ্রহ তারা নদী সাগর বিশ্ব এ ভুবন,

কে করেছেন জীব জগৎ আর বিশ্ব মানুষ জন?

সবকিছুর ই সৃষ্টিকর্তার মহান অবদান ।

তুমি বাবু কি করেছো মুর্খ হে বিজ্ঞান?

 

বিজ্ঞান কয় কর্ম আমার সত্য উদ্ঘাটন।

কর্ম আমার বস্তু বিচার রহস্য মোচন।

ধর্ম , তোমার কর্ম শুধুই ভাবের ঘরের কাজ।

কল্পনাতে স্রষ্টা খোঁজো, ধর্ম মহারাজ?

এই বিশ্বে প্রশ্ন আছে হাজারে হাজার,

বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়ে করছে আবিষ্কার।

 

ধর্ম বলে , সত্য মিথ্যার বিচার কিসে হয়?

বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে কভু নয়।

লক্ষ কোটি মনের মাঝে ধর্মের অবস্থান,

ঈশ্বর আছেন আল্লা আছেন আছেন ভগবান।

আমায় নিয়েই মানুষ বাঁচে বাঁচবে চিরকাল।

বিজ্ঞান তোর দৈন্য দশা অবস্থা বেহাল।

 

বিজ্ঞান কয়- মিথ্যা তা নয় ,সত্য সুমহান।

নগর শহর ইন্টারনেট কাহার অবদান?

উত্তর তার নেই যে জানা ধর্ম কূপোকাত।

তর্ক তখন বন্ধ হলো ফুরিয়ে গেল রাত।

লেখক

সুবোধ অধিকারী

মোট প্রকাশিত লেখা: 2 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp