,,,,,,চিরন্তন অনুসন্ধান!
✍️কনককান্তি মজুমদার
আসন্ন রথযাত্রা১৪৩৩
ভালবাসার কোনদিন জন্ম হয়না
মৃত্যুও হয়না সেই অর্থে !
কখন কিভাবে কেমন করে দুটিপ্রাণ
দুজনার হয়,
সে তারাও জানে না !
এ এক আশ্চর্য পৃথিবীর
অত্যাশ্চর্য মিলন।
সেখানেই একজন মানুষ
কখন আর একের কাছে
বিলিয়ে যায়,
কেনইবা কাছকাছির দু’কদম এগিয়ে আলিঙ্গনাবদ্ধ সুখের ইচ্ছাপূরণের
আবেগে লুটিয়ে পড়ে হিসেবের বাইরে।
প্রেম গবেষণাগারের
শত অনুসন্ধানেও প্রেমিক
হদিস পেলো না।
তাই প্রেমের সংজ্ঞায়িত সংজ্ঞা
জানা হলনা…!