রূপ আর গুণ
✍️ শ্যামল মণ্ডল

রূপ ছাড়া তো হয় না বিচার জগত সংসারে,
রূপের কদর সবাই করে, গুণ খোঁজে দরকারে।
চোখের আলোয় মুগ্ধ সবাই, বাইরেটুকুই দেখে,
অন্তরের সেই সত্য কথার, কয়জনে খোঁজ রাখে?
মুখে হাসি বুকে ব্যথা লুকিয়ে রাখে ক্ষত,
রূপের মোহে যায় ভুলে সব , সত্যে মাথা নত।
মুখের ভাষা মধুর হলে, সবাই কাছে টানে,
কঠিন সময় হলে মানুষ গুণের কদর জানে।
রূপ হল ক্ষণিকের জন্য, সময়ে ফুরায় ,
গুণের আলো চিরদিনই হৃদয় মাঝে রয়।
তাই তো বলি, রূপের মোহে যেও না ভেসে আর,
মানুষ চিনো গুণের মাঝে—সেটাই আসল সার।
The dol festival of Nabadwip, a column by Shyamal Mondal is an wonderful english writing. We as readers need his…
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…