*একটু ভালোবাসা*
ওমর ফারুক মোল্লা

আমি তোমাকে ভালোবাসি—
এই জানাটুকুই আমার প্রাপ্তি।
কিছু চাইনি, কিছু পাওয়ার লোভও রাখিনি,
শুধু নীরব ভালোবাসায়
তোমাকে জড়িয়ে রাখতে চেয়েছি।
তোমার ভেতর এক অদ্ভুত শক্তি—
কাছে না এসেও কাছে টানে,
ছুঁয়ে না দিয়েও হৃদয় ছুঁয়ে যায়।
কথা না বলেও তুমি শোনাও,
ভালো না বেসেও থেকে যাও মনে।
কখন যে মন তোমাকে বেছে নিয়েছে
নিজেও বুঝিনি—
শুধু জানি, প্রার্থনার গভীরে
অজান্তেই তোমার নাম উঠে আসে।
পাবো কি না জানি না,
নসিবে থাকো কি না তাও অজানা।
তবু প্রশ্ন জাগে—
যদি একটুও ভালোবাসতে,
তাতে কি খুব ক্ষতি হয়ে যেত?
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…