17/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

সেই পাবলিক ✓ অমল কুমার ব্যানার্জী

Spread the love

“সেই পাবলিক”

অমল কুমার ব্যানার্জী

——————————————
পাবলিক বড় অসহায়, সব দোষে দোষী,
দেশের রাজা হিন্দু হোক আর মুসলমান
পাবলিক, সে তো সেই সাত বাও জলে।
রাজা মুসলমান হলে, পাবলিক কবরে,
আর রাজা হিন্দু হলে, পাবলিক শ্মশানে।

রাজা রাম কি রাবণ, পাবলিক সেই সীতা
রাবণ রাজা হলে চুরি হয়ে যাবে,
রাম রাজা হলে অগ্নি পরীক্ষার পর বনবাসে।

আরও পড়ুন: সময়ই আসল চোর ! ✓অনিতা ঘুকু

রাজা কৌরব কি পাণ্ডব, পাবলিক দ্রোপদী,
কৌরব রাজা হলে চরিত্র হনন,
পাণ্ডব রাজা হলে জুয়ায় হেরে যাবে।

এই ভাবে শতাব্দীর পর শতাব্দী
বঞ্চিত পাবলিক জাগবে কবে?
জেগে ঘুমোলে তাকে কে জাগাবে?
এরা জেগেও জাগে না দেখেও দেখে না।

চটি চাটা ধামা ধরা চাটুকার দল,
সমাজকে পিসে মারে আজও অবিরল।
শিরদাঁড়া ভেঙে গেছে, বললে ভূল হবে,
শিরদাঁড়া নেই এদের, ছিলই বা কবে?

আজও সময় আছে, জাগ ওরে জাগ
ভবিষ্যত ছাড়বেনা, দিতে হবে কৈফিয়ৎ
আগত অনাগত অনাহূত ভবিষ্যতকে।
——————————————-

লেখক

অমল কুমার ব্যানার্জী

মোট প্রকাশিত লেখা: 1 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp