💃দ্যাও তাল💃
✍️সাইবানি বর্মন✍️
লকডাউন-এ দেও খায়া তাল,
শরিলত হৌক খুউব বল ৷
বার-বার খাও গরম জল,
তাতে পাইবেন ভালে ফল ৷
হাত ধুবার আছে কলের জল,
হাত ঘসি ঘসি করো মলমল ৷
কোমরত বানদো তো আঁচল,
ঝগড়া করির হইচে ভাল ৷
বায়রা গেইলে পুলিশে ফাটাইবে ছাল,
এক চওড়ে ফাটান বউয়ের গাল
গালটা হৌক নাল নাল ৷
মাই-য়ায় তকারিত দেউক বেশি ঝাল,
খাবার বসি এ্যকেনা পড়ুক নাল ৷
নাক দিয়াও পড়ুক জল,
মাই-য়ার ফাটান পিটির ছাল ৷
আইতোত নাগান আরো গন্ডগোল,
পেম-পিরিত বোলে বাড়ে ভাল ?
তোমরায় না সব, বোঝেন ভাল ৷
মাতাত দ্যান নবরত্ন ত্যাল,
চৌপর আতি নিন হইবে ভাল ৷
সাকালে উঠি আরো নাগান ক্যাচাল ৷
মোর এ্যইলা হৈল কথার ছল,
পরে দ্যান না ফির,মোরে আল !
মোরো কপালোত বোল নাই ভাল ৷৷
—————-
-by Saibani Barman_
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…