❤️ভালোবাসা জাগে❤️
✍️চৈতালী রায়✍️
রাতের নির্জনতা নেমে এসেছে চুপি পায়ে
রাস্তার ধারের নিওন বাতিগুলো নির্বোধের মতো তাকিয়ে থাকে ।
মন্দির, মসজিদ, গীর্জা, বিহার – সকলেই ঘুমোচ্ছে ।
সকলের নিঃশ্বাসের শব্দ একই রকম ।
দখিনা বাতাস বইছে মৃদুমন্দ তালে
একজন মাতাল সারারাত জেগে থাকে ।
ধর্মের জিগির তোলা আগুনে জল ঢেলে নেভাতে চেষ্টা করে।
আরবের হাজার হাজার উট জ্বলজ্বল চোখে তাকিয়ে আছে ,
আমাজনে জীবকূল, গাছেদের আর্ত চিৎকারে মাতালটা দিশেহারা ,
আফ্রিকায় এখনও দাসপ্রথা আছে ,
আমাদের দেশে নিম্নবর্গীয়রা অস্পৃশ্য ,
ঋতুকালীন সময়ে মেয়েরা অচ্ছুৎ ,
ক্ষমতার অলিন্দে বাস করা পৃথিবীটা –
নিজেদের কবলে সবকিছু গ্রাস করতে চায় ,
এক থালায় ভাত খাওয়া দেখলে রাইফেল ধরে ,
মাতাল পিছিয়ে থাকা মানুষের শিরদাঁড়ায় হাত রাখে ,
বীজমন্ত্র আওড়ায় – জেগে ওঠো , এগিয়ে চলো।
আমাদের বরাদ্দ সাড়ে তিন হাত জমিতে শুধুই মাটি ।
আকাশ , বাতাস, মাটিতে সকলের সমান অধিকার।
সূর্য উঠলেই মাতাল দিকচক্রবালের সারিতে দাঁড়িয়ে
বলতে থাকে – নিপাত যাক মিথ্যে ধর্মের জিগির
সত্যি ধর্মে সুর বাজে, তাল বাজে , লয় বাজে , ভালোবাসা জাগে ।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…