
সরল মানুষ
পদ্ম দীঘির পাড়ে
সাঁওতালরা বাস করে|
একতার শ্রেষ্ঠ তারা
তাই তাদের আনন্দধারা|
গাটের উপরে কাপড় পরে
যায় যে তারা মাঠের ধারে|
কি রোদ কি বৃষ্টি কাজগুলি
শেষ করে|
আবার দিনের শেষে
সূর্য যখন পাহাড় ঘেঁষে
আহারাদির শেষে
নিত্যের বেশে|
বটগাছটির পাশে
ঢুলুক নিয়ে কাঁধে
গামছা মাথায় বেধে|
ডুম ডুম ডুম তালে
হুরু হুরু বলে|
একসাথে ঘাড় মিলিয়ে
কোমর গুলি দুলে|
খুশির গাড়ি নিয়ে আসে
নিত্য থেকে তুলে|
রংবেরঙের ফুলে
সাজায়ে খোপার চুলে|
আরো বাজে ঘুঙ্গুর
বায়ু বয় শুর শুর|
কখনো তাদের হয়না ভাত
হাড়িয়া খেয়ে দিন কাটায়
তবু তারা পাতেনা হাত|
গন্ধ তাতে একটু আসে
ভ্যান চাইওনা মুখ|
হৃদয় নয় কুটিল তাদের
সরল তাদের বুক|
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা