
লোকসংগীত : মন্দিরে হও হিন্দু তুমি
— সুপ্রীতি বিশ্বাস হালদার
মন্দিরে হও হিন্দু তুমি,
মসজিদে মুসলমান,
গুরুদুয়ারে শিখ হয়ে যাও,
গির্জাতে তুমি খৃস্টান !!
স্থান, কাল, পাত্র ভেবে
জাতের খুটি নড়ে যায়,
অন্তিমকালে মৃত্যু-পরে
কে যে কোথায় চলে যায়,
দিমাক দিয়ে কারে বা তুই
করতে পারিস অপমান !!
ঈশ্বর বলো আল্লা বলো,
অন্তরেতে এদের ঠাঁই,
অন্তরের অন্তস্থলের ধন
বাইরে কোনো প্রকাশ নাই !
কেউ করোনা জাতের বড়াই,
মরলে সবাই শ্মশান যাই !
মাথার ওপর একজনের হাতে
আছে সবার বিধান !!
সংক্ষিপ্ত জীবনপঞ্জী :- সুপ্রীতি বিশ্বাস হালদার, নদীয়া, ভারত, পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত লোকগীতি শিল্পী ! একই সাথে তিনি সংগীত ও কবিতা লেখেন ! কবি ! পাশাপাশি একটি স্বাস্থ্যের উপযোগী তৈরী চা এর ব্যবসা করেন ! এর ওপর ডিপ্লোমাও রয়েছে !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…