
মনের ক্যানভাসে
দুলাল প্রামানিক
**************
আজ মেতেছি দোল উৎসবে
ক্যানভাস গেছে রঙে ডুবে
রঙের খেলায় রঙ মেখেছি
আবির গুলাল গায়ে দিয়েছি
হারিয়ে যাওয়া মনের মেলায়
রঙের খেলায় রঙের ভেলায়
কচিকাঁচা বুড়ো বুড়ি
আধবয়সি খুড়া-খুড়ি
জাতিধর্ম নির্বিশেষে
দোলের দিনে হিংসা কীসে?
গানে গানে মাতাল প্রাণে
রঙ মেখেছি নাড়ির টানে
দু:খ ভরা সকাল সাঁঝে
রঙ বিলিয়ে সবার মাঝে
দিন দুয়েক এর খেলাঘরে ঢুলবো না ঘুমের ঘোরে
এসো এসো সবাই এসো
রঙের খেলায় ভালোবেসো
—————: :————
Advertisement:
Parker Frontier Matte Black (Gold Nib) GT Fountain Pen
by Luxor Writing Instruments Pvt. Ltd
₹488.00
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…