
আবির উল্লাস
শোভা মণ্ডল
************
লাল মাটির পথ——-
এঁকে বেঁকে চলেছে খোয়াই
গেরুয়া বসনে।
এপারে ওপারে ফুটেছে ফুল
অশোক পলাশ,
মহুয়ার নেশায় সাঁওতাল বুঁদ।
বনে বনে লেগেছে আগুন
এসেছে ফাগুন
রং-এ রং-এ রাঙা পথ ঘাট,
একতারাটায় ধরেছে তান
বাউলের মনে,
আমের মুকুলও যেন গাইছে গান
আজ শান্তিনিকেতনে।
নৃত্যের তালে তালে – –
আবির উল্লাসে মেতেছে ওরা
নবীন যৌবন – – – –
এ যেন যমুনার কূলে সেই
মধু বৃন্দাবন।
ফাগুন এসেছে ভাই
আগুন লেগেছে মনে
রাধা কৃষ্ণের মিলন যেন
আজ শান্তিনিকেতনে।
Advertisement
- Pride Star Metal Cosmetic Organizer (Pink_35)
- by satisfaction (price Rs. 1190
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…