
তবুও স্বাধীন
অংশু সাহারায়
আমার মৃত্যুর পর
আমার কবরে মাটি দিতে যারা আসবে
তারা যেন খুব সহজেই আমাকে ভুলে যায় ।
বিড়ম্বনার জীবনে আমার অপেশাদার তরঙ্গ
আমার অস্তিত্ব বিপন্ন করেছিল –
আমার মৃত্যুর অনেক আগেই ।
কবরের মাটি কি উপলব্ধি করতে পারবে
আমার বাস্তবতা ,
যে বাস্তবতায় এতদিন আমি ছিলাম –
শৃঙ্খলিত কারাগারে অথচ স্বাধীন ।
আমার মৃত্যুর পর
আমার লাশ দাফনের জন্য যারা আসবে
তারা যেন আমাকে আর মনে না রাখে
বিপন্নতার জীবনে অর্ধসত্যের হিংস্রতা
আমার শিকড় উপড়ে দিয়েছিল-
আমার মৃত্যুর অনেক আগেই ।
কবরের মাটি কি আত্মস্থ করতে পারবে
শূন্যের শূন্যতা ?
যে শূন্যতায় এতদিন আমি ছিলাম
মুক্ত সম্পর্কে মানুষের একান্ত আপন ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…