কবিতা – কোথা গেলো সেই মহালয়া
[ “Kotha Gelo Mahaloya” i.e. ” Where is that Mahaloya ” a Bengali Poem On The Mahaloya, the begining of Saradia Durga Puja, by Ridendick Mitro, Kolkata, India]
—————————————–
ঋদেনদিক মিত্রো
[ চিন্তা ও অনুভুতির গতির ধারায় ছন্দ-তালের স্বাদের পরিবর্তন হয়েছে নানা অংশে, সেই টেকনিক বুঝে প্রিয় পাঠক-পঠিকা পড়বেন। ]
🌾 🌷🌴
কোথা গেল সেই মহালয়া,
কোথা গেল সেই শৈশব,
সবে আসা শরতের ছোঁয়া —
ভোর রাতে হোতো অনুভব।
পাশে শুয়ে মা বারেবার —
ডাকতেন — ওরে জাগ, জাগ,
মহালয়া হবে তো এবার।
তা শুনেই ভিতরটা —
হোতো সাজ-সাজ
গায়েতে পাতলা কাঁথা —
চাপিয়েই শুয়ে থাকা সুখ,
গলা ‘বধি — থাকতো চাপা —
বের করে ঘুম-ঘুম মুখ।
ঠিক পাশে জানালাতে রাখা —
রেডিওটা চালানো হোতো,
সেই সুখ যায় না তো মাপা —
মন প্রান হোতো সংযত।
অচেতন অনুভবে আসা —
মেলাতে — বেড়ানোর ছবি,
কত পরিচিত, ভালবাসা,
অনুভবে হতাম কবি।
তারপর যেই শুরু হতো —
রেডিওতে মহালয়া সুর,
তখনি তো আমারই মত —
কল্পনা যেত কদ্দুর!
মহালয়া সংগীতে যে-কাহিনি —
তার ঢেউ আর অনুভুতি,
কী এক বিমুগ্ধ সম্মেহিনী —
শুনবার সুখ চুপিচুপি।
এইখানে টিভি পরাজিত,
মহালয়া হতো বিস্তার —
ভোর রাতে তার ধ্বনি, সুর,
রেডিওর জয়-জয়কার।
সব কিছু চোখে দেখা হোলে —
তার মাঝে নেই গভীরতা,
রেডিওটা তাই আজো চলে —
চলবেও, এটা শেষ কথা।
মহালয়া মানে রেডিও,
ভোর রাতে মৃদু শীত-শীত,
সেই শৈশবটাকে কেউ ফিরিয়ে দিও —
হারানো সেই যে-অতীত্।
টিভি, কমপিউটার আর মোবাইলে —
পাবে না তো মহালয়া সেই,
তোমরা জীবনটা বৃথাই দিলে —
যাদের- যাদের বাড়ি রেডিওটা নেই।
মানুষ তো যায় বয়ে-বয়ে —
ক্রমশ আধুনিকতার ধারাতে,
সবকিছু আধুনিক হলে যায় ক্ষয়ে —
সুগভীর সুখগুলি ভিতরটাতে।
———————————————
রচনা – মহালয়া সকাল ৭-৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২২,

ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , কলকাতা, ভারত, পেশায় ইংরেজী ও বাংলা ভাষায় কবি, উপন্যাসিক, গীতিকার, কলামনিষ্ট।
———————————————–
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…