কবিতা : আমার বাসা
✍️ফরমান সেখ✍️
পাখি আমার ওড়ে গেছে
ভেঙে দিয়ে বাসা,
ডালে ডালে কেঁদে বেড়ায়
মম ভালোবাসা!
খুঁজে বেড়ায় বাসার কুটি
বাসার তলে তলে,
ছাদহীন মাথা ভিজে আমার
ঘোর আকাশের জলে!
বাজের রবে হৃদয় কাঁপে
আমার থর থর থর,
চারিদিকে ছুটে বেড়ায়
ডাকেনা কেও ঘর।
সকাল বিকাল পাখির লাগি
মরছি মাথা খুঁটে,
কোন যে ভুলে ভাঙলে বাসা
ভাবছি ঘুটে ঘুটে।
এই ভাবে আর চলবে কদিন
নাইকো আমার জানা,
বাসার দুঃখে বন্ধু আমার
চোখ যে হলো কানা
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…