শ্রাবণ সকাল
বিশ্বনাথ সাহা
বৃষ্টি ধোওয়া শ্রাবণ সকাল
আলোয় গেলো ভরে
আকাশ জুড়ে মেঘ ছিল যা
কোথায় গেল সরে।
আলোয় আলোয় ভরলো আকাশ
চারিদিক পরিস্কার
আশার আলো জাগলো প্রাণে
আজ জমলো হাট বাজার।
আলোর ঘনঘটা দেখে
হয় না মনে আর
এ শ্রাবণ মাস আর বর্ষাকাল
রোদ যে চমৎকার।
সবার মনে স্বস্তি এলো
বৃষ্টি ছাড়ার পর
এক নাগারে চলছিল
তা ছাড়লো এবার।
শ্রাবণ জল তো মিষ্টি ভারি
ফসল হয় চমৎকার
তাই বলে কি লাগে ভালো
তা ঝরলে বরাবর।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]