শিক্ষার ভাবধারা
— অরবিন্দ সরকার।
গুরুদেব শ্রীচরণে প্রণাম তোমার,
অতীতে পাঠশালায় শিক্ষা ব্যবহার,
গুরুবাক্য শিরোধার্য পালনে আচার,
গুরুগৃহে লেখাপড়া গুরু সর্বসার।
উপনিষদ পুরান বেদ মহাকাব্য,
উপদেশ নীতিমালা কথামালা শ্রাব্য,
আচার ধর্ম শৃঙ্খলা ঘ্রাণে ঘৃত গাব্য,
জরা, ব্যাধি, রোগ,শোক সঁপে ভবিতব্য।
বর্তমানে বিদ্যালয়ে যাতায়াত সার,
প্রাইভেটে লেখাপড়া শিক্ষা ছারখার,
বেতনভোগী শিক্ষক জোটে তিরস্কার,
ভুলেও করেনা কেউ তারে নমস্কার।
অভিভাবক, শিক্ষক ছাত্র সমন্বয়,
সকলের বোঝাপড়া মুক্ত অবক্ষয়।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…