https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাত্রির যাত্রী
***********
কমল লাহিড়ী
**********
এই চাঁদ এক বড় সওদাগর।
অনেক জন্ম ও মৃত্যুর ফেরি নিয়ে
ভেসে চলে নির্বিকার।
অমা থেকে পূর্ণিমার
নীল নীলিমায়।
সুখ, দুঃখ, বিষাদ, উল্লাস
অনাচার আর্তনাদ
নিঃশেষে মিলায়
ঘন তমসায়।
উজ্জ্বল দিবসের
সব আলো মুছে গেলে
রাত্রির যাত্রী
দেখে চলে
অন্ধকার অরন্যের গর্ভে উদয়
প্রেতের মত নিশাচর সব।
বার হয় হিংস্র শার্দুল
বিভীষিকা রচনায় মত্ত।
তার মাঝে শোনা যায়
দৃপ্ত পদচারনায়
তামাসাবৃত রাত্রির বক্ষ ছিন্ন করে
আলোর মশাল হাতে
আঁধার জয়ের চিৎকার
ওই যে প্রমিথিউসের দল
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।