যদি হই নদী ✓গোবিন্দ মোদক 

Spread the love

যদি হই নদী 

✍️গোবিন্দ মোদক 

IMG 20260615 000656
গোবিন্দ মোদক

ঝুরঝুরে বালি তিরতিরে জল

দুইধারে ফোটে কাশ,

একলা নদী নির্জনে চলে

বকুল ছড়ায় বাস !

 

বৈশাখ মাসে শীর্ণ সে নদী

এখানে ওখানে ডাঙা,

যেতে যেতে যেন থমকিয়ে যায়

সাধের দু’পাড় ভাঙা !

 

বর্ষার জলে চঞ্চলা সে নদী

খঞ্জনা হয়ে নাচে,

এক বুক ভরা ঘোলা জল নিয়ে

ছোটে ঝর্ণার ধাঁচে!

 

কল-কল-কল কতো কথা বলে

ছুটে যায় নদী দূরে,

আম-জাম বন দাঁড়িয়ে দু’ধারে

গান গায় তারই সুরে!

 

আমি মনে ভাবি হয়ে যাবো নদী

বয়ে যাব দূর দেশে,

দেখবো কিভাবে নদীগুলো সব

সাগরেতে এসে মেশে !!

=======================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp