মেলায় মজা
বিশ্বনাথ সাহা
নাগর দোলায় ঘুরছে ওরাই
মনে খুশির ঢেউ।
অনেক মানুষ দাঁড়িয়ে আছে
চড়ছে না তো কেউ।
জিলিপি আর বাদাম ভাজায়
ভিড় জমে যায় বেশ
শব্দ মুখর মেলা চলে
চলে খুশির রেশ।
ছোট ছোট ছেলে মেয়ে
ভারি মজা পাই।
খেলনা পাতি দেখে চেয়ে
মণ্ডা মিঠাই খায়।
ঐ ফুচকার স্টলে মেয়েরাই যায়
এক সাথে ফুচকা খায়
ভেলপুরী ও পাপড়ি চাটে
অনেকে ভিড় জমায়।
কেউ বা কেনে বেলুন বাঁশি
ছেলে মেয়ের তরে
খুঁন্তি হাতা বেলনা চাকী
নিয়ে ফেরে ঘরে।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…