মৃত্যুঞ্জয়ী মহানায়ক
বিপ্লব গোস্বামী
মৃত্যুতো হয় যে মানুষের
কোন দেবতার নয় ,
মানুষ হয়ে জন্ম নিয়ে
মৃত্যুকে করেছ জয়
প্রণাম হে মৃত্যুঞ্জয়।
আপোষহীন লড়েছ তুমি
মহা বিপ্লবী দুর্জয়,
একে একে এগারো বার
শুধু একটি বার নয়।
কেটেছ কারাবাস কষ্টে
চেয়েছ জাতীর বিজয়
স্যালুট হে মৃত্যুঞ্জয়।
স্বাধীনতা দেব আমি
বলেছিলে দাও রক্ত ,
স্বার্থান্বেষী সব দেয়নি সায়
ফিরিঙ্গির যত ভক্ত।
কূটচালে তাড়ালো তোমায়
নেওনি মেনে পরাজয়
প্রণাম হে মৃত্যুঞ্জয়।
বীর গর্বে গড়েছ তুমি
আজাদ হিন্দ সেনা দল,
অস্ত্র হাতে বজ্রনাদে
দিয়েছিলে ডাক দিল্লি চল।
ফিরিঙ্গি সব ছাড়ল এদেশ
কাঁপল ওদের হৃদয়
প্রণমি হে মৃত্যুঞ্জয়।
****************
কবি বিপ্লব গোস্বামী

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।