মুখোশ
কলমে-বিশ্বজিত মুখার্জ্জী
******************
অপবাদে কিছু রাতে
শরীর নিয়ে খেলা,
সীমন্তের সিঁদুরে ভাসে
বেহুলার ভেলা।
সতী লক্ষী অহল্যা যে
অভিশাপে পাথর,
গুরু পত্নী সম্ভোগে
ইন্দ্র করে আদর।
মা আর মাসি মাঝে
বোঝে না তফাত্,
সান্ধকালে নারী হলেই
কেটে যায় রাত।
মদিরা পানে ভক্ত-বাবু
বারঙ্গনা হাতে,
ফুর্তি মারে পতিতা সাথে
বেশ্যালয়ে রাতে!
রাত যত বৃদ্ধি পাই
ততই আবেগ,
ঘরে তার স্ত্রীর মনে
চিন্তার মেঘ।
নাক উঁচু বেশ্যাবাড়ি
সতীপনায় মেতে,
কেউকেটা বাবু-সব
যান রাতে শুতে।
ঊষার লগ্নে এরাই তো
সাজে বড় সতী,
বিকৃত কাম মনে করে
সমাজের ক্ষতি।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…