
ভেস্তে গেল
মৃত্যুঞ্জয় হালদার
ঠিক ছিল বাড়ি ফেরা
বুক বেঁধে আশাতে
শোরগোল বেঁধে গেল
বেমানান ভাষাতে।
কোভিডের কারণটা
বাড়াবাড়ি রকমে
মনে মেঘ ভেঙে গেল
কথিকার জখমে!
নিষেধের বেড়া ভেঙে
ঘরে পা বাড়াতে
চাইল না মন আর
আনমনে হারাতে।
সবুজের সমাবেশে
দুই চোখ মেলতে
হলোনা হলোনা মেলা
সুখ শ্বাস ফেলতে।
………………………………….
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]