*ভয়হীন ভোটের আর্তনাদ”*
ওমর ফারুক মোল্লা
স্বাধীনতা এসেছিল একদিন—
১৯৪৭-এর প্রভাতে,
১৫ আগস্টের সূর্য উঠেছিল
রক্ত মুছে, স্বপ্নের সাথে।
তারপর একদিন ভোট এল—
মানুষের হাতে অধিকার,
ধনী-গরিব, জাত-ধর্ম ভুলে
সবাই ছিল উৎসবের অধিকার।
কিন্তু আজ—
বাংলার মাটিতে ভোট মানে কী?
উৎসব, না শ্মশান?
ভোটের লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ,
পিছনে দাঁড়িয়ে থাকে শ্মশানের ধোঁয়া।
কোথাও মায়ের কোল খালি হয়,
কোথাও শিশুর চোখে অনাথের ভয়,
কোথাও নতুন বউ সাদা শাড়িতে—
স্বপ্ন হারিয়ে শুধু কাঁদে নিরবতায়।
বোমার শব্দে ঢেকে যায় গণতন্ত্র,
গুলির আওয়াজে হারায় অধিকার,
রক্ত মাখা ব্যালট বাক্স যেন
প্রশ্ন তোলে—“এই কি স্বাধীনতার উপহার?”
রাস্তার ধুলোয় পড়ে থাকে মানুষ,
দল নয়, সে তো ছিল এক প্রাণ,
তারও ছিল ঘর, স্বপ্ন, ভালোবাসা—
আজ সে শুধু একটি মৃত লাশের সংখ্যা মাত্র।
নির্বাচন নাকি যুদ্ধক্ষেত্র—
এই প্রশ্ন জাগে প্রতিবার,
কেন সৈন্য নামে নিজের দেশে?
কেন ভয় পায় সাধারণ মানুষ বারবার?
আমরা তো শুধু চাই—
একটি সকাল, নির্ভয় আলোয় ভরা,
যেখানে ভোট মানে উৎসব হবে,
লাশ নয়, হাসির ধ্বনিতে ভাসবে বাঙালি।
আমরা চাই থেমে যাক শাসকের
চোখ রাঙানি ,
অবাধ ভয়হীন ,সুস্থ লাশ বিহীন ,
বাঙালিরএকটি নির্বাচন হোক।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা