বেদনাহত
গৌতম সমাজদার

কথায় কথায় মেজাজ হারাই,
অভিমান রিক্ততা খোঁজে,
বিচ্ছিন্নতার অভিশাপ—
আশ্লেষের মৃত্যু পরোয়ানা।
না পাওয়ার তালিকায়
শুধুই হিজিবিজি।
শূন্যতায় লাগামহীন মনন,
নাট্যকারের সন্ধানে—
প্রধান চরিত্র হতে না পারা!
বিবেকের প্রকাশ নগ্ন হয়,
লজ্জাবনত মস্তক!
খুঁজে ফেরে ভালবাসা।
ক্ষমাহীনতা নিজেকে দগ্ধ করে,
বোধ আসে অন্যকে কষ্ট দেওয়া।
মানুষ অনেক, নিজেকে কষ্ট দিতে উদ্যত প্রাণ,
মেজাজের মেজাজীতে ক্ষমাপ্রার্থী আমি,
কঠিন থেকে কঠিনতর তপস্যায়।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা