#বসন্তে আজ মনে হয়#
হান্নান বিশ্বাস
কনকচাঁপার সুবাসে তোর
অঙ্গ যে মশগুল,
শিমুল যেন খোপায় বাঁধা
কানে সজনে ফুল।
ওষ্ঠ যেন পাপড়ি খোলা-
গোলাপ তাজমহল,
কাজল পরা আঁখি-তারায়
প্রেমের কোলাহল।
ঘন কালো বৈশাখী মেঘ
যেন কালো চুলে,
বসন্তের-ই আকাশ জুড়ে
ভাসছে মনের ভুলে।
বেতাল যেন নিটোল তনু
অঙ্গ ভরা তেজ,
কালো মেঘের বহর দেখে
ময়ূর বিছায় লেজ।
প্রেমালাপের মিষ্টি আদল
আমার চোখে ভাসে,
বাগান বিলাস পাতার ফাঁকে
মিষ্টি করে হাসে।
আলতা পরা পা দুখানির
দুলকি চলার তালে,
ঝুমুর ঝুমুর নূপুর বাজে
বন কড়ুইয়ের ডালে।
বাসর ঘরে চামর দোলায়
যেন কদলী কনে,
যেন সুরে মাতাল করে
কোকিল ডাকে বনে।
দোলে মাতাল হয়ে বেতাল
বারুদ নিয়ে বুকে,
নানান রঙের আবীর মাখাই
তোর মায়াবী মুখে।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।