বনভোজন ✓ সুবোধ অধিকারী

Spread the love

বনভোজন
__________

সুবোধ অধিকারী

বর্ষশেষের স্পর্শ পেয়ে,
উঠলো ভোলা মেতে।
কোথায় যাবে ভাবছিলো সে
ভালমন্দ খেতে।
হঠাৎ দেখে সপরিবার
শ্বশুর উপস্থিত,
শ্বশুর বলেন, জামাই বাবা
যা পড়েছে শীত।
তোমার বাড়ি শীত নাকি কম
ভেবেই মনে মনে,
সে কথাই বল্লে মেয়ে
সেদিন মোবাইল ফোনে।
ভোলাবাবুর মুখে হাসি
মনে কষ্ট পায়।
ভাবনা যে বেমালুম ই
উল্টো হয়ে যায়।
যাক আর কি করা যাবে,
বোন বোনাইকে বোলাও
বনভোজনের আয়োজনে
উঠলো মেতে ভোলাও।

ঠাকুর নগর, তাঃ ৩১/১২/২৫
সুবোধ অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp