বকুল গাঁথা সকালে
মুস্তারী বেগম
অভিজাত গন্ধ নিয়ে
তুমি চলে গেছো
হৃদয় পথ মাড়িয়ে
আকাশি চুম্বনে তোমার সোনামুখ
পৃথিবীর স্পর্ধিত ইচ্ছার বিরুদ্ধে
বিদ্রুপ হেনেছে :
হেরে যাওনি তুমি
নাগরিক প্রেমে ঝরিয়েছ
বকুলের ইচ্ছা কুসুম ;
মহীরুহ এতো বিরাট
তবু নতজানু হয়ে
শিশুর মতো প্রেম দিলে
ধরাতে !
মাটির বুক গর্বে ভরে গেছে
পাখিরা শেষ ভালোবাসার চিহ্নে পৌঁছে
বার্তা দিলো –
মনের কোনো সংবিধান নেই !
ওর শত জানালা ভেদ করে
আমি বকুল ঝরতে দেখেছি
প্রতি প্রভাতে !
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…