Digital Literature
ছড়া : বাঁদরের বে
কলমে : সুরজিৎ পাল
************
গাছ ভরেছে
আম পড়েছে
গাছের তলায় কে?
বাঁদর নাচে
বাঁদরী হাসে
টোপর মাথায় দিয়ে।
সবাই জোটে
খালি পেটে
উল্লুক চেঁচায় জোরে।
সোনা নাচে
কোলার গানে
ঘ্যাঙর ঘ্যাঙ সুরে।
পিঁপড়ে চলে
বড়ো দলে
খাবার খাওয়ার ছলে।
বর্ষা থামে
আসর জমে
সবাই দেখ দলে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা