‘ফেরিওয়ালা ,
শোভা মন্ডল । কলকাতা
****************
ফেরিওয়ালা ,
ও ভাই ফেরিওয়ালা ,
তোমার কাঁধে কাঁচা বাঁশের বাক ,
তার দুই প্রান্তে বেধেছ দুটি মস্ত ঝোলা ,
রোদে পুড়ে ,
জলে ভিজে করছো তুমি এ পাড়া সে পাড়া ,
তুমি যে ফেরিওয়ালা ।
কি আছে তোমার ঝোলায় —
আলু পটল , চাল ডাল ,
এনেছ কি ভাত ?
যদি এনে থাকো ,
দাওনা— দাওনা দুটি ভাত ।
এই দেখো ,
হাতে আমার ভাঙাচোরা তোবড়ানো একখানি শূন্য থালা ,
কেউ দিল না কিছু ,
তিনদিনের অভুক্ত পেট পারে না সইতে আর খিদের জ্বালা ।
তবুও তো তুমি বিক্রিবাটা করে ফিরে যাবে নিজ ঘরে ,
বেঁচে যাবে সংসার তোমার ।
আমার তো আর নেই কোন দেশ ,
নেই ঘর , নেই সংসার ,
আমি যে পরিযায়ী,
পথের বাউল ,
পথেই হব শেষ ।
খালি পেটে , নগ্নপদে ,
দীর্ঘপথের ধকল পারল না নিতে বাপটা আমার ,
পিছে পিছে গেল চলে আমার দুখিনী মা ।
সব শেষে গেল ছোট্ট বোনটি ,
যে ছিল চোখের মনি আমার ।
তবুও আমার মরন হলো না।
ফেরিওয়ালা!
ভাই আমার আমি মরে গেলে খবরটা দিও ,
আসবে যখন তোমার দুয়ারে সরকার ।
ফেরিওয়ালা !
বন্ধু আমার ,
ভালো থেকো ,
তুমি ভালো থেকো বন্ধু আমার ,!!
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…