ফুটল কুসুম
বিশ্বনাথ সাহা

আজ শুধু করো একটি ফোন
এ মন আমার ঢেলে দেবো
ইচ্ছে মতো চাইবে যখন
যা দেবে তা হৃদয়ে নেবো।
ফুটলো কুসুম শত শত
পলাশ রঙে রক্ত রাগে
হৃদয় কুসুম রঙীন হয়ে
ফুটুক প্রেমের অনুরাগে।
কচি পাতা কিশলয়ে
দোল খেয়ে যায় ফাগুন হাওয়াই
ভ্রমর অলি গুঞ্জরিয়া
মধু পানে আমের শাখায়।
লাগে দোলা মনের মাঝে
বসন্তে আজ সকাল সাঁঝে
পাখ পাখালি গাছ গাছালি
মিলন সুরে বলছে কী যে…!
মনের কথা কও মন খুলে
বলো যদি একবার কথা
তোমার ফাগুন ফোনেই ভাঙবো
আমার মনের নীরবতা।
© বিশ্বনাথ সাহা
১ ফ্লাগুন ১৪৩২
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা