প্রেস বিজ্ঞপ্তি
কলকাতা আন্তর্জাতিক বইমেলা–২০২৬

সাহিত্য ও সংস্কৃতির নব অন্বেষণে নবদিগন্ত ও কুহুতান পাবলিকেশন আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলা–২০২৬-এ নানান নতুন ও ব্যতিক্রমী বই প্রকাশ করতে চলেছে। বাংলা সাহিত্য চর্চাকে আরও প্রসারিত করার লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ। সমকালীন কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা-গ্রন্থ, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য ও আত্মজীবনীমূলক রচনাসহ বিভিন্ন ঘরানার বই পাঠকদের হাতে তুলে দেওয়া হবে।
এ বছর আমাদের নব দিগন্ত প্রকাশনার কর্ণধার – ঋত্বিকা বল্লভ এবং কুহুতান প্রকাশনীর কর্ণধার – আকাশ চক্রবর্তী এবং সমন্বয়কারী – সুপ্রিয় সাহা ও রুদ্রনীল লাহিড়ি নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো প্রকাশনা কার্যক্রমকে আরও শক্তিশালী ও মসৃণ করে তুলেছেন। তাঁদের অক্লান্ত প্রচেষ্টা আমাদের বইগুলোর মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। বাংলা সাহিত্যের উন্নতি ও নতুন লেখকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁদের এই আগ্রহ ও কর্মযজ্ঞ নিঃসন্দেহে ভবিষ্যতে আরও সমৃদ্ধ সাহিত্যভুবনের পথ খুলে দেবে।
আগামী দিনে আরও মানসম্মত ও পাঠকপ্রিয় বই প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের অগ্রযাত্রায় তাঁরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—আমরা সে বিষয়ে আশাবাদী।
নতুন লেখক ও প্রতিভাবান সাহিত্য-স্রষ্টাদের উৎসাহিত করতে এ বছর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি নবীন লেখকদের রচনা প্রকাশে। বইমেলার নির্দিষ্ট দিনে একাধিক বই প্রকাশ অনুষ্ঠান, লেখক–পাঠক আড্ডা, কবিতা পাঠ, গান এবং স্বাক্ষর–পর্বের আয়োজন থাকছে। আমরা আন্তরিকভাবে আশা করি, বাংলা সাহিত্যপ্রেমীরা আমাদের প্রকাশিত বই ও উদ্যোগকে সাদরে গ্রহণ করবেন এবং ব্যাপকভাবে বইমেলায় আমাদের স্টলে উপস্থিত হবেন।
আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ আমাদের পথচলার শক্তি।
ধন্যবাদান্তে
নব দিগন্ত ও কুহুতান পাবলিকেশন
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]