প্রাণ বায়ু
সত্যেন্দ্রনাথ পাইন।
আমাকে বেঁধে রাখতে পারবে না কেউ।
প্রয়োজনে আসব—-
কেউ আসুক না আসুক।
বাড়ির ছাদে, শোবার ঘরে, বাথরুমে, রান্নাঘরে
গাছের ভীড়ে, নদীর জলে, গভীর সমুদ্রে
শূন্যে আকাশে সর্বত্র আমার বিচরণে।
তোমাদের নিঃশ্বাসে, প্রশ্বাসেও আমি।
যখন সময় হবে যাবার
কোনো মায়াই আটকাতে পারবে না কখনও
নিপুণ কারিগর বিশ্বকর্মাও যদি
লোহার খাঁচায় বন্দী করে
কিংবা কেউ যদি ঠান্ডা ঘরে
কাঁচের আবরণে ঢেকে
রেখে দেয় সূচীভেদ্য অন্ধকারে চিরর্দিন
তবুও যাবই আমি সব ছিন্ন করে
যখন সময় হবে ।।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।