প্রশ্ন – জয়দেব সরদার

Spread the love

প্রশ্ন
কলমে-জয়দেব সরদার

মনের মধ্যে কতো প্রশ্ন!
জাগে অবিরত।
মাঝে মধ্যে থমকিয়ে যাই,
উত্তর পাইনা মনের মতো।

উড়োজাহাজ কেমন করে,
আকাশে তে ভাসে!
আমরা কেন হেঁটে চলি?
পাখির মতো ডানা মেলে উড়ি না আকাশে!

আমরা ভেবে হতাশ,
কোথা হতে আসে বাতাস!
গাছের পাতা কেন নড়ে?
বৃষ্টি কেন আকাশ হতে পড়ে!

আশ্চর্য্য সুইচ দিলে আলো জ্বলে!
পাখা ঘোরে, টিভি কেন চলে?
ফোনে ফোনে দেশ বিদেশে,
কেমন করে সবাই কথা বলে?

সমুদ্রে বিশাল জাহাজ কেমনে ভাসে!
যায় না কেন জলের তলে ডুবে?
জোয়ারের প্রতিকূলে কেমন ভাবে-,
জাহাজ গুলি বিদেশ হতে আসে।

মনের মধ্যে কতো প্রশ্ন ভাসে,
দিনে কেন সূর্য হাসে?
রাতের আকাশে কেন চাঁদ?
দিনের পরে আসে কেন রাত?

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp