প্রথম যবে ভালোবাসা অনুভব করি
তপন মাইতি
ফুলেরা কেন আকর্ষণীয় রঙিন আর সুবাস ঢালে?
লাল গোলাপ কেন একে অপরকে দেয়?
কোকিল কেন বসন্ত এলে ডাকে?
কাউকে ভালো লাগলে মুখের হাসি
আর চোখের চাহনি অন্যরকম হয় কেন?
এসবগুলোর প্রতি আগে কোন অনুভব ছিল না
এখন সবকিছুতেই ভালো লাগে
এবং সবকিছুতেই নতুন লাগে
আমি জানি ফুলের সুবাস লাল গোলাপ কোকিল
আগেও ছিল আছে ভবিষ্যতে থাকবে
এটা সম্ভবতই স্বাভাবিক…
মানুষের অতিসাধারণ জিনিসের প্রতি কৌতুহল বরাবরই কম
এসব উপরে উপরে ভাবলে আমাদের অনুভবে আসবে না
এখন সামান্য জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ জন্মায়
যবে থেকে প্রথম ভালোবাসা অনুভব করতে পারলাম
সবকিছু কেমন যেন সুন্দর হয়ে ওঠে।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।