পৃথিবীটা ঘুরছে
-শিউলি সরকার

ঘুরছে নিজ কক্ষ পথ ধরে।
আহ্নিক গতি নামানুসারে
পশ্চিম থেকে পূবে সরে সরে
গোলাকার পরিসরে।
উপবৃত্তাকার কক্ষপথে
সূর্যের পরিক্রমা সেরে
বার্ষিক গতি ফিরে আসে-
এক আলোকবর্ষ পরে।
মন্থর গতি তার অবিরাম ঘূর্ণন।
স্বল্প মাত্রার পৃথিবীটা সূর্যের মুখোমুখী।
হিসাব রেখে যায়
বিচিত্র দিনলিপি।
সময়ের পাল তুলে
পার হয়ে যায়
দিনের তরী খানি
মাঝ দরিয়ায় হাঁক দিয়ে যায়
তন্দ্রিমা রাতের কুহেলী।
***************************
কবি পরিচিতি: শিউলি সরকার**
লেখিকা শিউলি সরকার ১৯৫৮ সালের ৪ঠা জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সেখানেই শৈশব, কৈশোর ও সৃজনভরা তারুণ্যের পরতে পরতে গড়ে ওঠে তার সাহিত্যচেতনা। অতি অল্প বয়স থেকেই গল্প ও কবিতা রচনার প্রতি ছিল গভীর আকর্ষণ। তিনি একসময় বিভিন্ন উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন সাহিত্যচর্চার প্রাণবন্ত মঞ্চ ‘সব পেয়েছির আসর’।
শুধু লেখালেখির জগতে নয়—সামাজিক কর্মকাণ্ডেও তার উপস্থিতি ছিল সমান উজ্জ্বল। অল্প কিছুদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সমাজসেবার কাজেও নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। লেখিকা হিসেবে যেমন তার পরিচিতি দৃঢ়, তেমনি সমাজসেবিকা হিসেবেও তিনি সমাদৃত
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]