তৈমুর খানের দুটি কবিতা
১
অনাস্থা প্রস্তাব
——–————
নীল ঘুমের ভেতর কারা কালো পতাকা দোলায়?
আমার ঘুম ভেঙে যাচ্ছে বারবার
স্বপ্নের দরজা দিয়ে পালাচ্ছে
ভালো অনুভূতিগুলি
শীত পড়তেই কুয়াশাকাতর আমি
লুকিয়ে রাখছি গরম চাদর
ঘুমের ভেতর অনাস্থা প্রস্তাব
প্রসব করছে কাঁপা কাঁপা রাত
চন্দ্রোদয় হয়নি বলে
নিঃঝুম জোনাকিরা খায় স্তব্ধ প্রহর
২
অভিনন্দন
—————-
জলসর্দির আকাঙ্ক্ষা থেকে উঠে দাঁড়াচ্ছি
এই প্রত্ন শহরে তবু অমোঘ বিহ্বলতা আছে
দুয়ারে দুয়ারে তাদের ডাক শুনতে পাই
ছদ্ম ঘোর কেটে গেলে
উত্তেজনা প্রসূত বারুদ
কেবল আগুন চায়
এখন সব আগুনের মুখ
মুখে মুখে আগুনের ভাষা
আহা লেলিহান
তাপ পাই
তাপে তাপে কার অভিনন্দন সেঁকে নেয় প্রলাপ ?
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…